ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নরসিংদীতে ৪০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আসামি

নরসিংদী প্রতিনিধিঃ  নরসিংদীর মাধবদীতে ৪০০ গ্রাম গাঁজাসহ আমেনা বেগম নামে এক নারী মাদক কারবারি এবং তার স্বামী মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি জামাল ওরফে ল্যাংড়া জামালকে গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে দশটায় মাদক নিরোধ কর্মসূচি (মানিক) মাধবদী থানা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন কমিশনার’র সহযোগিতায় মাধবদী থানার এসআই আব্দুর রাজ্জাক, সঞ্জয় ও মহিলা কনস্টেবলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাধবদী থানাধীন ছোট গদাইরচর (গাংপাড়) এলাকা থেকে গাঁজা বিক্রির সময় ৪০০ গ্রাম গাঁজাসহ আমেনা বেগম(৩৮) এবং মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি তার স্বামী জামালকে(৪২) গ্রেপ্তার করে।

উল্লেখ্য গত ২২ মার্চ সকাল সাতটায় গাঁজা বিক্রির সময় ৩৯ পুরিয়া গাঁজা ও গাঁজা বিক্রির ১ হাজার ৫০ টাকাসহ তার শাশুড়ি নাছিমা বেগম (৬০) থানা পুলিশের হাতে গ্রেপ্তার হলে মাদক ব্যবসার দায়িত্ব পড়ে পুত্রবধূ আমেনার হাতে।

বর্তমানে আমেনার ছেলে এবং শাশুড়ি মাদক মামলায় হাজতবাস করছেন এবং তার স্বামী জামাল মাদক মামলার ফেরারি আসামি থাকায় আমেনা বেগম এবং তার ননদ তাদের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে বলে জানিয়েছেন মাদক নিরোধ কর্মসূচি (মানিক) মাধবদী থানা শাখার সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন কমিশনার।

মাধবদী থানার এসআই আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের পরিবারই মাদক বিক্রির সাথে জড়িত। ইতোপূর্বে ও তার শাশুড়ি নাছিমা, ননদ, ছেলে এবং স্বামী জামালের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নরসিংদীতে ৪০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আপডেট সময় ০২:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০