ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চাল বিতরণে অনিয়মের অভিযোগে যুবলীগ নেতার অর্থদণ্ড

প্রতীকী ছবি

পিরোজপুর প্রতিনিধি :  পিরোজপুরের কাউখালীতে চাল বিতরণে অনিয়মের অভিযোগে উপজেলার সদর ইউনিয়নের ডিলার ও যুবলীগ নেতা মো. হাফিজুর রহমানের ডিলারশিপ বাতিল ও অর্থদণ্ড করেছেন উপজেলা খাদ্যবান্ধব কমিটি।

সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলা খাদ্যবন্ধব কর্মসূচির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযুক্ত হাফিজুর রহমান ওই ইউনিয়নের যুবলীগের সদ্য বিদায়ী সভাপতি বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ অলক কর্মকার।

উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মেহেদি হাসান জানান, গত সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণকৃত ১০ টাকা মূল্যের চাল তদারকি করতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা।

তখন ২৪টি কার্ডের চাল বিতরণে অনিয়ম ধরা পড়ে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ২৪টি কার্ড জব্দ করে নিয়ে আসেন। তখন ওই সব কার্ডের বিপরীতে গত ২০১৮/১৯ সালের বিতরণকৃত চালের মাস্টার রোল ও তথ্যে গরমিল পাওয়া যায়। পরে তদন্ত করে দেখা যায় ওই ২৪টি কার্ডে বরাদ্দকৃত ১৪১০ কেজি চাল বিতরণে অনিয়ম করা হয়েছে।

এ ঘটনায় ওই দিন মধ্য রাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুনের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। পরে সবার সম্মতিতে ও বিধি অনুযায়ী চালের দ্বিগুণ দাম হিসেবে ১ লাখ ২২ হাজার ৬৪২ টাকা ফেরতসহ ও ওই ডিলারের ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে পার্শ্ববর্তী ২ নম্বর আমড়াঝুড়ি ইউনিয়নের ডিলার সাঈদুর রহমানকে ওই ইউনিয়নের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন ওই ডিলারের ডিলারশিপ বাতিলের কথা স্বীকার করে জানান, চাল বিতরণে অনিয়নের তথ্য মিললে তার ডিলারশিপ বাতিলসহ অর্থদণ্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত ডিলার মো. হাফিজুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, আমি কোনো দুর্নীতি করিনি। প্রতি মাসের শেষ দিন পর্যন্ত আমি চাল বিতরণ করতে দোকান খোলা রাখি।

কার্ডধারীরা চাল না নিতে আসায় তা স্থানীয় গরিবদের দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তদন্ত টিমকে বললে তারা আমার কথার গুরুত্ব দেননি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চাল বিতরণে অনিয়মের অভিযোগে যুবলীগ নেতার অর্থদণ্ড

আপডেট সময় ০১:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০