ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

সাতক্ষীরায় চাল অস্বাস্থ্যকর পরিবেশে রাখায় ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

 সাতক্ষীরা প্রতিনিধিঃ  সাতক্ষীরার মাধবকাটি বাজার থেকে সরকারের খাদ্যবান্ধবের ৫ হাজার ৮০০ কেজি চাউল (১১৬ বস্তা) অস্বাস্থ্যকর পরিবেশে রাখার অভিযোগে ডিলার শফিউর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার বেলা ১১ টায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী পরিদর্শন শেষে এ জরিমানা করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, এনএসআই সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ জাকির হোসেন। সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী জানান, সরকারের খাদ্যবান্ধবের (কেজি প্রতি ১০ টাকা মূল্যের) ৫ হাজার ৮০০ কেজি চাউল (১১৬ বস্তা) কার্ডধারী হত দরিদ্র গরীব মানুষের মাঝে না দিয়ে তিনি উক্ত চাল গুলো অস্বাস্থ্যকর পরিবেশে (গো ও পশুপাখির খাদ্যের সাথে) রাখায় ডিলার শফিউর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, তার ডিলারশিপও বাতিলের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও  ও.এম.এস (খাদ্যবান্ধব কর্মসুচি) কমিটির সদস্যসচিবকে নির্দেশ দেয়া হয়েছে। তবে, ডিলার শফিউর রহমান জানান, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যার আজমল হোসেন সরকারের খাদ্য বান্ধবের ১৭৩ টি কার্ড তার কাছে মজুদ রাখায় তিনি এ চাউল গুলো বিতরন করতে পারছেন না।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

সাতক্ষীরায় চাল অস্বাস্থ্যকর পরিবেশে রাখায় ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০২:১৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০