ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নন্দীগ্রামে চাল চুরির অভিযোগে আটক

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান

নন্দীগ্রাম প্রতিনিধি, বগুড়াঃ  গুড়ার নন্দীগ্রামে হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে ক্রয় করে মজুত করার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলীকে আটক করেছে র‌্যাব।

এসময় অভিযুক্ত আনিছুর রহমানের বাড়ি ও গোডাউনে থেকে ১৬৮ বস্তা চাল উদ্ধার করা হয়।শনিবার (১১ এপ্রিল) রাত ১১টায় র‌্যাব-১২ বগুড়া স্পেশাল সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

রবিবার (১২ এপ্রিল) সকালে র‌্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রওশন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবরের ভিত্তিতে শনিবার রাতে নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের শিমলা গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ৫৮ বস্তা চাল উদ্ধার করা হয়।

এরপর শিমলা বৈশাখী বাজারে তার গোডাউনে অভিযান চালিয়ে আরও ১১০ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে আনিছুর রহমান ও তার সহযোগী আনছার আলীকে আটক করা হয়।

আটককৃতরা র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, খাদ্য বিভাগের ডিলার মিলন সরদারের নামে বরাদ্দকৃত চাল কালোবাজারে ক্রয় করে মজুত করেছেন তারা।

র‌্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রওশন আলী আরও জানান, আটক দুইজনসহ ডিলারের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নন্দীগ্রামে চাল চুরির অভিযোগে আটক

আপডেট সময় ০৩:৪৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০