ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নববর্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ‘না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি : সংগৃহীত)

স্টাফ রিপোর্টারঃ  করোনা ভাইরাস পরিস্থিতিতে আসন্ন বাংলা নববর্ষে কোনো প্রোগ্রাম করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তবে তিনি বলেন, ঘরে বসে রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান হবে বা সোশ্যাল মিডিয়ায় উদযাপন করা যাবে।

এ সময় করোনা পরিস্থিতির মধ্যেই কৃষিকাজ ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান জানান তিনি।

রবিবার (১২ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি’ নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, নববর্ষের (১৪ এপ্রিল) সব অনুষ্ঠান-বাইরে কোনো প্রোগ্রাম করা যাবে না। ঘরে বসে রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান হবে বা সোশ্যাল মিডিয়ায় উদযাপন করা যাবে। কিন্তু কোনো জনসমাগম করা যাবে না। জনসমাগম করলে এই ভাইরাস সংক্রমণ ছড়িয়ে যাবে। সব অনুষ্ঠান বন্ধ থাকবে।

ভিডিও কনফারেন্সে গণভবন প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ কয়েকটি বেসরকারি টিভি সরাসরি সম্প্রচার করছে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নববর্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ‘না’

আপডেট সময় ১২:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০