ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হাঁটতে পারছেন বরিস জনসন

বরিস জনসন (ছবি : সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্কঃ  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আইসিইউ থেকে ছাড়া পেয়ে ‘অল্প পরিসরে হাঁটতে পারছেন’ বলে জানিয়েছেন তার এক মুখপাত্র।

জনসনের অফিস ১০ ডাউনিং স্ট্রিটের ওই মুখপাত্রের নাম প্রকাশ না করে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ‘বিশ্রামের ফাঁকে ফাঁকে প্রধানমন্ত্রী অল্প অল্প হাঁটছেন। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন। তাকে অবিশ্বাস্য সেবা দেয়ায় পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন।’

৫৫ বছর বয়সী জনসনের দেহে গত মাসে করোনাভাইরাস ধরা পড়ে; এরপর থেকে তিনি ডাউনিং স্ট্রিটের বাসভবনেই আইসোলেশনে ছিলেন। আক্রান্ত হওয়ার ১০ দিন পরও জ্বর, কাশিসহ উপসর্গগুলো অব্যাহত থাকায় গত রবিবার তাকে সেইন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়।

পরের ২৪ ঘণ্টায় তার অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।

জনসন ‘আরও কয়েকদিন’ হাসপাতালে থাকবেন। চিকিৎসকেরা পর্যবেক্ষণের পর পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। এই নিয়ে তিনি তিন রাত আইসিইউতে কাটালেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হাঁটতে পারছেন বরিস জনসন

আপডেট সময় ০৪:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০