ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ফতুল্লায় করোনার উপসর্গ নিয়ে ডাইং কারখানা মালিকের মৃত্যু

করোনা ভাইরাস (ছবি : সংগৃহীত)

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় করোনার উপসর্গ নিয়ে মহিউদ্দিন (৬০) নামে এক ডাইং ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় তিনি রাজধানীর উত্তরার রিজেন্ট মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

নিহত মহিউদ্দিন ফতুল্লার পশ্চিম সস্তাপুর এলাকার মৃত.আলেক চাঁন বেপারীর বড় ছেলে। তিনি ফতুল্লার ইদ্রাকপুর এলাকার চাঁদ ডাইং এন্ড প্রসেসিং নামের ডাইং কারখানা ও একটি ইটভাটার মালিক ছিলেন।

এদিকে এ মৃত্যুর সংবাদের পর থানা পুলিশের পক্ষ থেকে মৃত মহিউদ্দিনের বাড়িটিকে লকডাউন করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, মহিউদ্দিনের বাড়ি প্রশাসনের পক্ষ লকডাউন করে দেয়া হয়েছে। সেই সাথে তিনি কিভাবে আক্রান্ত হয়েছেন সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ওই এলাকার জনসাধারনকে সচেতন হওয়ার জন্য মাইকিং অব্যাহত রেখেছে বলেও জানান |

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ফতুল্লায় করোনার উপসর্গ নিয়ে ডাইং কারখানা মালিকের মৃত্যু

আপডেট সময় ০৪:১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০