ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় ৫৩১ জন চালকের মাঝে ত্রান বিতরণ

স্টাফ রিপোর্টার : নওগাঁর দুটি আলাদা স্থানে ৫৩১ জন অটোরিক্সা ও সিএনজি চালকের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সদর উপজেলা চত্ত্বরে জেলা ‘ইলেকট্রিক ব্যাটারী চালিত অটোরিক্সা শ্রমিক সমবায় সমিতির’ ৪১০ জন সদস্যের হাতে ত্রান তুলে দেয়া হয়। যেখানে প্রতিজনকে দেয়া হয় চাল, আলু, লবন ও সাবান। এ সময় প্রতিটি চালক সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের নিজ নিজ ত্রান সংগ্রহ করেন।
অন্যদিকে বুধবার (৮ এপ্রিল) সকালে শহরের স্টেডিয়াম মাঠে জেলা ‘বেবী ট্যাক্সি, টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের’ ১২১ জন সদস্যের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।পৃথক দুটি অনুষ্ঠানে সদর উপজেলা ভূমি কর্মকর্তা টুকটুক তালুকদার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্দকৃত এসব ত্রান যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে বিতরন করা হচ্ছে। প্রতিদিনই সকাল থেকে রাত অবধি এসব ত্রান বিতরন চলছে। পুরো দূর্যোগকালীন সময়ে অসহায়দের মাঝে ত্রান সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় ৫৩১ জন চালকের মাঝে ত্রান বিতরণ

আপডেট সময় ১২:৪৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০