ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

পাবনায় দুই পক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ৫

 পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার আতাইকুলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।  বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মাজেদ আলী (৪০) দুবলিয়া হাপানিয়া গ্রামের শুকুর আলীর ছেলে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল আলম জানান, পাবনা সদর উপজেলার দুবলিয়া হাফানিয়া গ্রামের মাজেদের সাথে একই গ্রামের হোসেন আলীর জমিসংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল।

এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে মাজেদ আলীসহ ৪ জনকে গুরুতর আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে স্বজনরা।

সেখানে অবস্থার অবনতি হলে মাজেদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত আব্দুল মান্নান, শিমুল হোসেন ও মেহেদী হাসান চিকিৎসাধীন রয়েছে। ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

পাবনায় দুই পক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ৫

আপডেট সময় ০৭:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০