ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী Logo নওগাঁর সাপাহারে মাদরাসার পুকুর দখল নিয়ে হামলা ও লুটপাট

গাজীপুরে ছুটির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

 স্টাফ রিপোর্টারঃ  গাজীপুরের শ্রীপুরে ছুটির দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। শনিবার (২৮ মার্চ) সকালে শ্রমিকরা রাস্তায় নেমে আসলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, সকালে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত ভবানীপুর এলাকায় পলমল গ্রুপের সাফা সোয়েটার কারখানার শ্রমিকরা ছুটির দাবিতে বিক্ষোভ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে কর্তৃপক্ষ ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।

একই দাবিতে এদিন শ্রীপুর গুলশান স্পিনিং মিলস ও এ এ ইয়ার্ন মিলস কারখানার শ্রমিকারা রাস্তায় নেমে আসলে তাদেরও ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়। পরে আন্দোলন ত্যাগ করে শ্রমিকরা চলে যান।

এদিকে জাহিন টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার সুইং অপারেটর মাহমুদা বেগম জানান, গত বুধবার (২৫ মার্চ) বিকেলে কারখানায় কাজ চলাকালে কিছু শ্রমিককে উৎপাদন ব্যবস্থাপক (পিএম) ডেকে নিয়ে যান। পরে তিনি একজন একজন করে তার কক্ষে নিয়ে জোর করে একটি কাগজে স্বাক্ষর নেন এবং তাদের কারখানার আইডি রেখে বাইরে বের করে দেন।

একই কথা বলেন সুইং সেকশনের সহকারী (হেলপার) শারমিন আক্তার ও চামেলী। তারা বলেন, কোনো কারণ না জানিয়ে এবং বেতন না দিয়ে কারখানা থেকে তাদের কয়েকজন শ্রমিককে বের করে দেয়া হয়েছে।

কারখানার পিএম মো. রফিকুল ইসলামকে একাধিকবার মোবাইল ফোনে করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে এ ব্যাপারে কারখানার জিএম এখলাছুর রহমান মুকুল জানান, শ্রমিকদের কাছ থেকে জোর করে সাদা কাগজে স্বাক্ষর ও কার্ড নেয়ার অভিযোগ সঠিক নয়। তারা কয়েকজন মূলত ছুটি দাবি করে কারখানায় অসন্তোষ সৃষ্টি করতে চেয়েছিল।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা  

গাজীপুরে ছুটির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০৩:৫১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০

 স্টাফ রিপোর্টারঃ  গাজীপুরের শ্রীপুরে ছুটির দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। শনিবার (২৮ মার্চ) সকালে শ্রমিকরা রাস্তায় নেমে আসলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, সকালে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত ভবানীপুর এলাকায় পলমল গ্রুপের সাফা সোয়েটার কারখানার শ্রমিকরা ছুটির দাবিতে বিক্ষোভ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে কর্তৃপক্ষ ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।

একই দাবিতে এদিন শ্রীপুর গুলশান স্পিনিং মিলস ও এ এ ইয়ার্ন মিলস কারখানার শ্রমিকারা রাস্তায় নেমে আসলে তাদেরও ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়। পরে আন্দোলন ত্যাগ করে শ্রমিকরা চলে যান।

এদিকে জাহিন টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার সুইং অপারেটর মাহমুদা বেগম জানান, গত বুধবার (২৫ মার্চ) বিকেলে কারখানায় কাজ চলাকালে কিছু শ্রমিককে উৎপাদন ব্যবস্থাপক (পিএম) ডেকে নিয়ে যান। পরে তিনি একজন একজন করে তার কক্ষে নিয়ে জোর করে একটি কাগজে স্বাক্ষর নেন এবং তাদের কারখানার আইডি রেখে বাইরে বের করে দেন।

একই কথা বলেন সুইং সেকশনের সহকারী (হেলপার) শারমিন আক্তার ও চামেলী। তারা বলেন, কোনো কারণ না জানিয়ে এবং বেতন না দিয়ে কারখানা থেকে তাদের কয়েকজন শ্রমিককে বের করে দেয়া হয়েছে।

কারখানার পিএম মো. রফিকুল ইসলামকে একাধিকবার মোবাইল ফোনে করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে এ ব্যাপারে কারখানার জিএম এখলাছুর রহমান মুকুল জানান, শ্রমিকদের কাছ থেকে জোর করে সাদা কাগজে স্বাক্ষর ও কার্ড নেয়ার অভিযোগ সঠিক নয়। তারা কয়েকজন মূলত ছুটি দাবি করে কারখানায় অসন্তোষ সৃষ্টি করতে চেয়েছিল।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481