ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নেত্রকোনায় বিয়ে বাড়িতে গণ জমায়েত দিল জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি বৃদ্ধির দায়ে নেত্রকোনার কলমাকান্দায় সরকারি নির্দেশ উপেক্ষা করে বিয়ে বাড়িতে গণজমায়েত সৃষ্টি করায় জরিমানা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার খারনৈ ইউনিয়নের খারনৈ গ্রামে।
মেয়ের বিয়েতে গণ জমায়াতের জন্য মো. আবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা এ জরিমানা আরোপ করেন ও তা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশ সহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ মহামারী রূপ নেওয়ায় সরকার সারাদেশে গণজমায়েত রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু সরকারের নির্দেশ অমান্য করে উপজেলার খারনৈ গ্রামের মো. আবুল হোসেন তার মেয়ের বিয়ের আয়োজন করেছে।
এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের আদেশ অমান্য করে শত শত লোক জমায়েতের দায়ে মো. আবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করে এবং তা আদায় করেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নেত্রকোনায় বিয়ে বাড়িতে গণ জমায়েত দিল জরিমানা

আপডেট সময় ০৯:২৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০