ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো আরোহীর

ছবি : সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি রাজশাহীর ফাঁকা সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিয়ে নাসির উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নগরীর শিরোইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিরের বাড়ি নগরীর দড়িখড়বোনা এলাকায়। তার মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, এখন রাজশাহীর সড়ক একেবারেই ফাঁকা। ফাঁকা সড়কে বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন নাসির। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তিনি আইল্যান্ডে গিয়ে ধাক্কা দেন।

এতে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো আরোহীর

আপডেট সময় ০৬:১৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০