ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

কুষ্টিয়ায় আইসোলেশনে থাকা ৭ মাসের শিশুর নমুনা সংগ্রহ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে আইসোলেশনে থাকা ৭ মাসের সেই শিশুর নমুনা সংগ্রহ করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নমুনা সংগ্রহকারীরা। 

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে এ নমুনা সংগ্রহ করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, আইসোলেশনে থাকা একটি শিশুর নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরকে জানানো হয়। পরে শুক্রবার আইইডিসিআরের দুই নমুনা সংগ্রহকারী এসে নমুনা সংগ্রহ করেন। শিশুটি জ্বর, ঠাণ্ডা, কাশিতে আক্রান্ত। তার বাবা তহিদুল গত ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন। তাই শিশুটি করোনা পজেটিভ কিনা তা পরীক্ষা করা হচ্ছে।

এর আগে ২৩ মার্চ শিশু পুত্র মহম্মদকে হাসপাতালে ভর্তির সময় পরিবারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

যদিও শিশুটির বাবা ৯ মার্চ সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরে যথাযথ নিয়মে কোয়ারেন্টিন শেষ করেছেন এবং সুস্থ আছেন বলে জানিয়েছেন কুষ্টিয়া সিভিল সার্জন ডা: আনোয়ারুল ইসলাম।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

কুষ্টিয়ায় আইসোলেশনে থাকা ৭ মাসের শিশুর নমুনা সংগ্রহ

আপডেট সময় ০৪:১৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০