ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনা নিয়ে গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: সিএমপি কমিশনার

চট্টগ্রাম প্রতিনিধি: করোনা ভাইরাস নিয়ে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।

গুজব ছড়ানো ও প্রচারকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার নির্দেশনাও বিভিন্ন থানায় দিয়েছেন বলে জানান তিনি।

যারা সম্প্রতি ফেসবুকে গুজব ছড়িয়েছেন এবং প্রচার করেছেন তাদের শনাক্ত করার কাজ চলছে বলেও জানান সিএমপি কমিশনার।

শুক্রবার (২৭ মার্চ) সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান  বলেন, করোনা ভাইরাস নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকে গুজব ছড়াচ্ছেন। অনেকে তা প্রচার করছেন। আবার অনেকে মনগড়া তথ্য শেয়ার করছেন। তাদের শনাক্ত করার কাজ চলছে।

তিনি বলেন, পুলিশের একটি টিম গুজব প্রচারকারীদের আইডিগুলো নজরদারি করছে। তাদের অবস্থান শনাক্তের কাজ করছে। তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হবে। বিভিন্ন থানায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

২১ মার্চ করোনা ভাইরাস নিয়ে ফেসবুক মেসেঞ্জারে গুজব ছড়ানোর দায়ে মহানগর যুবদল নেতা ডা. ইফতেখার আদনানকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়।

১৭ মার্চ ফেসবুকে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর দায়ে কামরুল হাসান রুমি নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সিএমপি কমিশনার বলেন, গুজব প্রচারকারীরা যে দলেরই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনা নিয়ে গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: সিএমপি কমিশনার

আপডেট সময় ১২:৪২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০