ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাজশাহীর স্থানীয় দৈনিক পত্রিকাসমূহ বন্ধ হয়ে যাচ্ছে।

রাজশাহী প্রতিনিধিঃ  করোনাভাইরাস নিয়ে দেশের উদ্ভুত পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত এসেছে। তবে যেসব পত্রিকার অনলাইন ভার্সন রয়েছে, সেগুলো চালু থাকবে। অনলাইনে খবর পড়তে পারবেন পাঠকরা।রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়ন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদপত্র বন্ধ রাখার বিষয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করে।

শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিয়নের প্রায় ৩২০ জন কর্মী প্রতিদিন পাঠকের বাড়ি বাড়ি পত্রিকা দিয়ে আসেন। করোনাভাইরাস পরিস্থিতিতে তাদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে।

তাছাড়া পাঠকরাও দরজা বন্ধ রাখছেন এবং পত্রিকা নিতে অনীহা প্রকাশ করছেন। তাই সংবাদপত্র শ্রমিক ইউনিয়ন ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত পত্রিকা সার্কুলেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এ অবস্থায় এই সময়টি পত্রিকার প্রকাশনা বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষকে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অনুরোধ করা হয়। তাদের এই অনুরোধের প্রেক্ষিতে রাতে দৈনিক সোনালী সংবাদ অফিসে জরুরি সভা করেন রাজশাহী থেকে প্রকাশিত সংবাদপত্রসমূহের সম্পাদকবৃন্দ।

সেখানে পত্রিকাসমূহের প্রকাশনা আগামী ২৭ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তবে যে সকল পত্রিকার অনলাইন ভার্সন রয়েছে তা পাঠকদের জন্য চালু রাখারও সিদ্ধান্ত হয়।

সভায় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক সানশাইনের ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী, নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুবসহ অন্যান্য সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাজশাহীর স্থানীয় দৈনিক পত্রিকাসমূহ বন্ধ হয়ে যাচ্ছে।

আপডেট সময় ০৬:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০