ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

ফিরে আসছে সুপারহিট জুটি

বিনোদন ডেস্কঃ  বলিউডের সুপারহিট সিনেমা ‘গাল্লি বয়’। ছবির হিট জুটি মুরাদ-সফিনাকে মনে আছে? এই দুই চরিত্রে রণভীর সিং ও আলিয়া ভাত বাজিমাত করে দিয়েছিলেন। তাদের কেমিস্ট্রি দাগ কেটেছিল দর্শকের মনে।

সেই জুটি আবারও ফিরছে রুপালি পর্দায়। ঠিক তাই, এমন খবরই দিয়েছে আনন্দবাজার। পাশাপাশি আরও একটি চমক দিয়েছে। রণভীর-আলিয়া ফিরবেন সঞ্জয়লীলা বানসালীর সিনেমা দিয়ে।

রণবীর সিং বরাবরই বানসালীর ফেভারিট ছিলেন। আর আলিয়া ভাত তার সাম্প্রতিক ছবির নায়িকা। ‘দেবদাস’ এর পরিচালক এবার এই দু’জনকে নিয়ে আসতে চাইছেন এক ফ্রেমে।

শোনা যাচ্ছে, ১৯৫২ সালের হিট ছবি ‘বৈজু বাওরা’র আধারে ছবি তৈরির কথা ভাবছেন বানসালী। চিত্রনাট্য তৈরি হবে মূল ছবির আধারেই, যে ছবিতে ছিলেন ভারত ভূষণ এবং মীনা কুমারী।

মুক্তির পর সিনেমা হলে একশো সপ্তাহেরও বেশি সময় ধরে চলেছিল এই হিট মিউজ়িক্যাল সিনেমা। এবার সেই ছবিতে আলো ছড়াবেন রনভীর-আলিয়া।

২০২১ সালে ‘বৈজু বাওরা’র রিমেকের মুক্তির পরিকল্পনা করেছেন বানসালী। তবে করোনার জেরে পরিবর্তিত পরিস্থিতিতে কবে থেকে শুটিং ফ্লোর সচল হবে, তার উপরেই আপাতত নির্ভর করছে আগামী দিনের পরিকল্পনা।

এ ছবিতে সঙ্গীতের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। বানসালী আপাতত ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ নিয়ে ব্যস্ত, যেখানে আলিয়া রয়েছেন গঙ্গুবাইয়ের চরিত্রে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

ফিরে আসছে সুপারহিট জুটি

আপডেট সময় ০৫:১৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০