ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

রাত ১২টা থেকে ফেনী ‘লকডাউন’

ফেনী প্রতিনিধিঃ  করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফেনীকে লকডাউন করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে ।

লকডাউন অবস্থায় প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলতে ফেনীর গণমানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।

জনস্বার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ সময় কোনোভাবেই একাধিক ব্যক্তির সমাগম মেনে নেয়া হবে না। সর্বক্ষেত্রে সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আইন অমান্যকারীদের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোরতা প্রয়োগ করবে।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, করোনাভাইরাস সংক্রমণে আমরা স্টেজ-২ তে আছি। আমরা যদি সামাজিক দূরত্ব বজায় না রাখি তবে আমাদের জনসংখ্যার ঘনত্বের কারণে করোনা খারাপ সংবাদ বয়ে আনতে পারে।

জেলা প্রশাসক জানান, লকডাউন অবস্থায় শুধুমাত্র ওষুধের দোকান খোলা রাখা যাবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলবে। সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখা যাবে।

এদিকে বুধবার বিকেল থেকে প্রশাসনের সহায়তায় কাজ শুরু করবে সেনাবাহিনী। শহরের জিরো পয়েন্ট সংলগ্ন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের অস্থায়ী ক্যাম্প থেকে তারা তাদের দায়িত্ব পালন করবেন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

রাত ১২টা থেকে ফেনী ‘লকডাউন’

আপডেট সময় ০৪:৫৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০