ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

বাঁচতে পারলেন না বৃদ্ধ হোম কোয়ারেন্টিনে থেকেও

সিলেট প্রতিনিধিঃ  সিলেটে হোম কোয়রেন্টিনে থাকা এক বৃদ্ধ মারা গেছেন। ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ৯টায় নিজ বাসায় মারা যান তিনি। নগরের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ওই ব্যক্তি (৬৫) দেশে থাকলেও তার ছেলে এক সাপ্তাহ আগে যুক্তরাজ্য থেকে ফিরেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। নিয়মিত ডায়ালিসিস করাতে হতো তাকে। গত ১৪ মার্চ যুক্তরাজ্য থেকে তার ছেলে দেশে ফেরেন। পরদিন ওই ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হলে বাবাকে নিয়ে সিলেট কিডনি ফাউন্ডেশনে যান প্রবাসী ছেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিস্তারিত শুনে তাকে কোয়ারেন্টিনে রাখার পরামর্শ দেন।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, খবর দেওয়ার পর সিসিকের স্বাস্থ্য কর্মকর্তারা এসেও তাকে কোয়ারেন্টিনে থাকার কথা বলেছিলেন। তবে বাড়িতেই মঙ্গলবার রাত ৯টায় তিনি মারা যান। তিনি করোনা ভাইরাস আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিতের জন্য কোনো পরীক্ষা করানো হয়নি।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

বাঁচতে পারলেন না বৃদ্ধ হোম কোয়ারেন্টিনে থেকেও

আপডেট সময় ১১:১৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০