ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রসিকতায় ভয় পেয়ে কৃষকের আত্মহত্যার অভিযোগ

মাগুরা প্রতিনিধি: মাগুরায় করোনা ভাইরাস নিয়ে প্রতিবেশীদের রসিকতায় ভয় পেয়ে আতঙ্কে আসলাম হোসেন (৩৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে৷ 

সোমবার (২৩ মার্চ) সদর উপজেলার বেরইলপলিতা গ্রামে এ ঘটনা ঘটে। ইলিয়াস হোসেন ওই গ্রামের মৃত আকরাম হোসেন মোল্যার ছেলে।

আসলামের বড় ভাই আবদুর রহমান জানান, দুই ছেলে মেয়ের জনক আসলাম খুবই স্বাভাবিক জীবনযাপন করতেন। পরিবারে স্ত্রী বা অন্য কারো সঙ্গেই তার কোনো বিরোধ ছিলো না।

সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে ছাগল বাঁধার জন্যে মাঠে যান। সেখানে বাগানের মধ্যে একটি মেহগনি গাছে উঠে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।

মৃতের চাচাতো ভাই মাগুরা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রাজা বলেন, গত চার দিন ধরে সে সাধারণ জ্বরে ভুগছিলো। এতে তার মনে কারোনা ভাইরাস আক্রান্তের ভয় সৃষ্টি হয়।

কদিন থেকেই প্রতিবেশীরা কেউ কেউ তাকে করোনায় আক্রান্ত হয়েছে এমন রসিকতা করে ভয় দেখায়। কিন্তু সেই রসিকতা বুঝতে না পেরে অত্যন্ত সহজ-সরল আসলাম স্থানীয় গ্রাম্য দুই ডাক্তারের শরণাপন্ন হয়ে একইসঙ্গে দুইজনের দেওয়া ওষুধ সেবন করে।

এতে তার জ্বর সেরে গেলেও মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়।
প্রতিবেশীদের ভাষায় করোনায় আক্রান্তদের পুলিশ ধরে নিয়ে গুলি করে মেরে ফেলছে এমন সব ‘আতঙ্ক’ ছিলো তার মনে। ফলে আতঙ্কিত হয়ে সে আত্মহত্যা করে বসেছে বলে ধারণা আমাদের।

এ বিষয়ে বেরইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বিশ্বজিত জানান, এলাকার মানুষ নানা কথা বলছে। আসলাম হোসেনের আত্মহত্যার বিষয়টি মোটামুটি নিশ্চিত।

কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার মতো কোনো ‘উপসর্গ’ তার শরীরে ছিল না। প্রতিবেশী কেউ বিদেশ থেকে আসেনি, এই এলাকায় কেউ হোম কোয়ারেন্টিনেও নেই।
এদিকে তার এই অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি জানাজানি হলে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও তার বিষয়ে খোঁজ খবর নেন। তাদের পরামর্শ অনুযায়ী দুপুরে তার মরদেহ দাফন করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বলেন, আসলাম হোসেনের জ্বর থাকলেও করোনা ভাইরাস রিলেডেট কোনো রোগী তিনি নন। সে ধরনের কারো সঙ্গে তার কোনো কন্ট্রাক্টও ছিল না। তারপরও বিষয়টি নিয়ে আইইডিসিআরের দায়িত্বশীলদের সঙ্গে আলাপ করেছি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রসিকতায় ভয় পেয়ে কৃষকের আত্মহত্যার অভিযোগ

আপডেট সময় ০৫:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০