ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

দেশের সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান-কোচিং সেন্টার ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ

স্টাফ রিপোর্টার (ঢাকা) : প্রাক-প্রাথমিক থেকে শুরু করে দেশের সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৪ মার্চ) দীপু মনির সভাপতিত্বে এক মিটিংয়ে এ সিদ্বান্ত হয়। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে মন্ত্রী এ সিদ্বান্ত জানান।

মন্ত্রী আরও বলেন, এ সময় শিক্ষার্থীরা বাসায় অবস্থান করবে এবং আইইডিসিআরঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলবে।
আগামী ২৮ মার্চ (শনিবার) থেকে সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত সংসদ টিভির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির ক্লাস সম্প্রচার করা হবে বলেও এসময় জানান দীপু মনি।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

দেশের সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান-কোচিং সেন্টার ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ

আপডেট সময় ০৩:৫৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০