ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে হাসপাতালে মৃত্যু

ঢাকা প্রতিনিধিঃ : রাজধানীর বারডেম হাসপাতালের বাথরুমে গলায় ফাঁস দিয়ে হানিফা হোসেন হানিফ (৩৫) নামে এক রোগী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। হানিফ নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার বাহেরচর গ্রামের মৃত আ. মান্নানের ছেলে।

হানিফের স্ত্রী মাসুমা আক্তার জানান, হানিফ পেশায় কাঠমিস্ত্রী ছিলেন। গত চার থেকে পাঁচ বছর ধরে তিনি ডায়াবেটিকসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এজন্য তাকে চলতি মাসের ২০ তারিখে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের নবম তলার একটি ওয়ার্ডে ভর্তি ছিলেন।

তিনি জানান, গত রাত সাড়ে ১১টার দিকে তারা দু’জন হাসপাতালের বেডে ঘুমিয়ে পড়েন। এরপর রাত ৩টার দিকে হানিফকে বেডে দেখতে না পেয়ে হাসপাতালের বাথরুমের দরজা বন্ধ দেখে চিৎকার শুরু করেন। পরে হাসপাতালের স্টাফ ও নার্সরা এগিয়ে এসে বাথরুমের দরজা খুলে শাওয়ারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রী বিপ্লব সরকার  জানান, বিভিন্ন সমস্যা নিয়ে হানিফ বারডেম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ধারণা করা হচ্ছে পেটের ব্যথা সহ্য করতে না পেরে ভোরে তিনি বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে হাসপাতালে মৃত্যু

আপডেট সময় ০৩:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০