ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ফেসবুক পৌঁছে দেবে, ডব্লিউএইচও এর করোনা সতর্কতা

ছবিঃ ডব্লিউএইচও

প্রযুক্তি ডেস্কঃ  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্ক বার্তা পৌঁছে দিতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের সঙ্গে বার্তা পরিষেবা চালু করেছে।  

২ বিলিয়ন মানুষের কাছে সহজেই ব্যবহারযোগ্য এই বার্তা পরিষেবাটি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এর ফলে মানুষের কাছে প্রয়োজনীয় তথ্য সরাসরি পৌঁছাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সক্ষম হবে।

এই বার্তা পরিষেবাটি সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে স্বাস্থ্যকর্মী, পরিবার এবং বন্ধু-বান্ধবের কাছে করোনা ভাইরাস সম্পর্কে সর্বশেষ সংবাদ এবং তথ্য সরবরাহ করবে। এ ভাইরাস থেকে কীভাবে মানুষ নিজেকে ও অন্যকে সুরক্ষা দিতে পারে সে সম্পর্কে বিস্তারিতভাবে বলে দেওয়া হবে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত করোনা ভাইরাসে ১৯২টি দেশের ৩ লাখ ৪৩ হাজার ৪৩৭ জন আক্রান্ত হয়েছেন এবং ১৪ হাজার ৯১০ জন মারা গেছে।

উল্লেখ্য, করোনা ভাইরাসকে গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি বলে ঘোষণা করে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ফেসবুক পৌঁছে দেবে, ডব্লিউএইচও এর করোনা সতর্কতা

আপডেট সময় ০৫:৪৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০