ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

হোমকোয়ারেন্টিন সিল নিয়ে ব্যাংকে প্রবাসী!

সিলেট প্রতিনিধিঃ  বিদেশ থেকে আসার কারণে হাতে লাগিয়ে দেওয়া হয় কোয়ারেন্টিনে থাকার সিল। অর্থাৎ তিনি যেখানে থাকবেন সেখান থেকে বাইরে কোথাও বের হতে পারবেন না বা কোয়ারেন্টিনের সব নিয়ম মেনে চলবেন।

কিন্তু এ নিয়মের তোয়াক্কা যে করবেন সে সময় কোথায়! তাই হাতে সিল নিয়েই সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে বেরিয়েই টাকা তুলতে ব্যাংকে গেলেন আবদুল আউয়াল নামের এক প্রবাসী। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঘোড়াকলি গ্রামের বাসিন্দা।

সোমবার (২৩ মার্চ) নগরের জিন্দাবাজারে অবস্থিত সোনালী ব্যাংকে যান আবদুল আউয়াল। এসময় তার হাতে সিল দেখে ফটকে থাকা সিকিউরিটি ও পুলিশ সদস্যরা বিষয়টি ব্যাংক কর্মকর্তাদের জানান। পরে ওই প্রবাসীকে ব্যাংক থেকে টাকা দিতে অপারগতা প্রকাশ করে ফিরিয়ে দেওয়া হয়।

ব্যাংক কর্মকর্তারা বিষয়টি সিলেট কোতয়ালী থানা পুলিশকে অবহিত করেন। পরে থানা পুলিশ ওই প্রবাসীকে নিজ দায়িত্বে কোয়ারেন্টিনে যাওয়ার পরামর্শ দেন।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দর ইমিগ্রেশন থেকে ওই প্রবাসীর হাতে কোয়ারেন্টিনের সিল মেরে দেওয়া হয়। পরে ওই প্রবাসী একটি মাইক্রোবাসযোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন।

এ বিষয় সম্পর্কে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সৌমেন মিত্র বলেন, যেখানে প্রবাসীদের অবাধে মেলামেশার বিষয়ে কড়া নজরদারি চলছে, সেখানে সরাসরি লোকসমাগমের মধ্যে প্রবাসীর আসার ঘটনা দুঃখজনক।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

হোমকোয়ারেন্টিন সিল নিয়ে ব্যাংকে প্রবাসী!

আপডেট সময় ০২:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০