ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

গাজীপুরে ডাকাত দলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এসআইসহ দু’জন গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি গাজীপুরঃ  গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর এলাকায় ডাকাত দলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের উপপরিদর্শক (এসআই) ও এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় লুণ্ঠিত মালামালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ ডাকাতকে পুলিশ আটক করেছে।

গাজীপুর মেট্রেপলিটন সদর থানার ওসি আলমগীর ভূঁইয়া জানান, রোববার রাত ১১টার দিকে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ৪নং গেটের সামনে ৭-৮ জনের ডাকাত দল অবস্থান করে কয়েকজনকে জিম্মি করে টিভিসহ বিভিন্ন মালামাল লুট করেছে এমন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশের উপপরিদর্শক জহিরুল ইসলাম গুলিবিদ্ধ হন।

এক পর্যায়ে পুলিশ পাল্টা গুলি ছুড়লে রাজেন্দ্রপুর এলাকার চিহ্নিত ডাকাত শরীফ পায়ে গুলিবিদ্ধ হন এবং ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে যান।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের জিম্মি করা চার ব্যক্তিসহ লুণ্ঠিত টিভি, বিভিন্ন মালামাল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে। গুরুতর আহত উপপরিদর্শক জহিরুল ইসলাম ও ডাকাত শরীফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

গাজীপুরে ডাকাত দলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এসআইসহ দু’জন গুলিবিদ্ধ

আপডেট সময় ০১:০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০