ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

করোনা: সন্দেহে পঞ্চগড়ে এক যুবক আইসোলেশনে

পঞ্চগড় প্রতিনিধিঃ   পঞ্চগড়ে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আসাদুজ্জামান রাব্বী (২৬) নামে এক যুবককে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

রোববার (২২ মার্চ) রাত দেড়টার দিকে অসুস্থ অবস্থায় ওই যুবক হাসপাতালে গেলে ডাক্তার করোনার উপসর্গ পেয়ে তাকে আইসোলেশনে পাঠায়।

রাব্বী মাদারীপুর জেলার কালকিনী উপজেলার কয়ারিয়া শরীফ বাড়ি এলাকার আদিল উদ্দীন শরীফের ছেলে। সম্প্রতি তিনি পঞ্চগড় জেলার সদর উপজেলার ধাক্কামারা এলাকার সোহাবুর রহমান সুজন আলী নামে তার ভায়রার বাড়িতে বেড়াতে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে রাব্বী বুকে ব্যথা নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আসেন। এরপর চিকিৎসক করোনার উপসর্গ পাওয়ায় তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে।

এদিকে রাব্বীর সঙ্গে ভায়রা সুজনের পরিবারের লোকজনের মেলামেশা থাকায় দুইজনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা. সিরাজুদ্দৌলা পলিন জানান, রোগীর শ্বাসকষ্টসহ লক্ষণগুলো খুব বেশি তীব্র না। তবে আমরা আইইডিসিআর’র সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, জেলার পাঁচ উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭৩ জনসহ ৫৬৫ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে। তবে তাদের মধ্যে ১৪ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকা কারো শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

করোনা: সন্দেহে পঞ্চগড়ে এক যুবক আইসোলেশনে

আপডেট সময় ১২:৪৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০