ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

দুই মাস পর খোলা হলো চীনের প্রেক্ষাগৃহ।

বিনোদন ডেস্কঃ  করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বের বেশিরভাগ দেশেই বন্ধ রয়েছে প্রেক্ষাগৃহ। চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বজুড়ে ভাইরাসটি ছড়িয়ে পড়লেও দেশটিতে এখন তা নিয়ন্ত্রণে। তাই প্রায় দুই মাস পর খোলা হচ্ছে চীনের প্রেক্ষাগৃহ।

এরই মধ্যে চীনের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ খোলা হয়েছে। মার্চের শেষে দেশটির প্রায় সব প্রেক্ষাগৃহে খুলে দেওয়া হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বেইজিংয়ের ব্রডওয়ে সিনেমাটেকের প্রোগ্রামার ইয়াং ইয়াং বলেন, আমাদের প্রেক্ষাগৃহ পুনরায় খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে কবে খোলা হবে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

জানা যায়, ‘হ্যারি পটার’র অষ্টম কিস্তি দিয়ে পুনরায় খুলবে চীনের প্রেক্ষাগৃহ। এছাড়া অন্যান্য পুরাতন বক্স অফিস কাঁপানো সিনেমাগুলোও প্রদর্শিত হবে।

চীনের হুবেই প্রদেশের উহানে করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) তৃতীয় দিনের মতো আক্রান্ত হননি নতুন কেউ। এতে মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শহরের বিভিন্ন প্রান্তে স্থাপিত চেকপয়েন্টগুলো সরিয়ে নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। তবে ইতালিতে এই ভাইরাসটি দেখা দিয়েছে মহামারী রূপে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

দুই মাস পর খোলা হলো চীনের প্রেক্ষাগৃহ।

আপডেট সময় ০৬:৫৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০