ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

শেরপু‌রের প্রবাসীকে ৫ হাজার টাকা জ‌রি‌মানা কোয়ারেন্টিনে না থাকার কারনে

প্রতীকী ছবি

শেরপুর প্র‌তি‌নি‌ধিঃ  শেরপু‌রের নকলায় কোয়া‌রেন্টিন অমান্য করায় ভারত ফেরত আলী আকাব্বর না‌মে একজন‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (২২ মার্চ) দুপুরে উপ‌জেলার কলাপাড়া গ্রা‌মে ঘোরাফেরা করায় এ জ‌রিমানা ক‌রেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান জানান, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে বিদেশফেরত ব্যক্তিদের ১৪ দিন গৃহ পর্যবেক্ষণ (হোম কোয়ারেন্টিন) বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু প্রবাসীরা সরকারের এ নির্দেশ মানছেন না। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

সম্প্রতি ভারত ফেরত কলাপাড়া গ্রামের মৃত হুরমুজ আলীর ছেলে আলী আকাব্বর হোম কোয়ারেন্টিনের নির্দেশনা অমান্য করে বাড়ির সামনে ঘোরাফেরা ক‌রছিল। এ খবর পে‌য়ে ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে তা‌কে অর্থদণ্ড ক‌রা হয়।

তিনি আরও জানান, নকলা উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের কঠোর নজরদারিতে রাখা হচ্ছে। করোনা থেকে সুরক্ষার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌরসভা ও ইউনিয়ন সমূহে সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করা হচ্ছে। করোনা মোকাবিলায় সকলকে সরকারি সকল নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

শেরপু‌রের প্রবাসীকে ৫ হাজার টাকা জ‌রি‌মানা কোয়ারেন্টিনে না থাকার কারনে

আপডেট সময় ০৪:১৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০