পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে করোনা ভাইরাস (কভেড-১৯) প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২১ মার্চ) বিকেল ৩ টায় পঞ্চগড় সদর উপজেলার জালাশী ও টুনিরহাট বাজারে এ সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী।
এসময় পঞ্চগড় সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ সহ আইনশৃংখলাবাহিনী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সচেতনামুলক লিফলেট বিতরণ কালে পঞ্চগড় সদর উপজেলা নিবার্হী অফিসার মোঃ গোলাম রব্বানী বলেন, করোনা ভাইরাসের প্রতিরোধে জনগণের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ করছি। যাতে এ ব্যাপারে সবাই সচেতন থাকে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কেউ যেন দ্রব্য মজুদ ও দ্রবমূল্য বাড়াতে না পারে।
যারা বিদেশ ফেরত ব্যক্তি আছে তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করছি। কেউ যদি হোম কোয়ারেন্টাইন না মানে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ ভিশন টুডে ডেস্ক : 

















