ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পাবনায় তুচ্ছ কারনে যুবক কে পিটিয়ে হত্যা

পাবনা প্রতিনিধিঃ  পাবনায় মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে প্রতিবেশীদের গণপিটুনিতে ইয়াছিন প্রামানিক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাসিম মন্ডলকে আটক করেছে। 

আহত ইয়াছিন প্রামানিক শনিবার (২১ মার্চ) ভোর রাতে রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে শুক্রবার (২০ মার্চ) জুমার নামাজের সময় পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ভজেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের পর ভজেন্দ্রপুর মসজিদে ইমাম নিয়োগ সংক্রান্ত বিষয়ে মসজিদ কমিটিসহ মুসল্লিদের বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে আওয়ামী লীগ নেতা ইমান মন্ডলের সঙ্গে প্রতিবেশী রাজাই প্রামানিকের ছেলে ইয়াছিন প্রামানিকের বাকবিতণ্ডা শুরু হয়।

এ সময় ইমান মন্ডল মুঠোফোনে তার ছেলে ও নাতিদের খবর দেন। খবর পেয়ে ছেলে নাসিম মন্ডল, সোহানুর রহমান সোহান মন্ডল, নাতি গোলাম রাব্বি ও লিটন ঘটনাস্থলে গিয়ে ইয়াছিন প্রামানিককে এলোপাতাড়ি মারধর করে। এতে ইয়াছিন প্রামানিক গুরুতর আহত হন। 

স্থানীয়রা আহত ইয়াছিন প্রামানিককে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার বিকালেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান।

নিহত ইয়াছিন প্রামানিকের ভাই কলেজ শিক্ষক শাহাদত হোসেন জানান, মসজিদ কমিটি ও স্থানীয় গ্রামবাসী সম্মিলিতভাবে মসজিদের ইমাম নিয়োগের পক্ষে রয়েছেন। তবে অনিয়ম ও অনৈতিকভাবে ইমাম নিয়োগে চাপ দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ইমান মন্ডল। গ্রামবাসী তার কথা মেনে না নেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে তার ছেলে ও নাতিদের মোবাইলে খবর দেন।

খবর পেয়ে ইমান মন্ডলের ছেলে মালিগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাসিম মন্ডল, ছেলে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সোহানুর রহমান ওরফে সোহান মন্ডল, নাতি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাব্বি ও নাতি ছাত্রলীগ কর্মী লিটন ঘটনাস্থলে গিয়ে আমার ভাই ইয়াছিনকে বেদম মারপিট করে। চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মারা গেছেন।

পাবনা সদর থানার ওসি নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার মূল হোতা নাসিম মন্ডলকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পাবনায় তুচ্ছ কারনে যুবক কে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৪:৩০:২১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০