ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পিরোজপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধিঃ  পূর্ব শত্রুতার জের ধরে পিরোজপুরে তানভীর খান (২৫) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

শনিবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে জেলা সদর হাসপাতালের সামনের সড়কে এই হামলার ঘটনা ঘটে।

আহত কলেজছাত্র তানভীর পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের ইলিয়াস খানের ছেলে। সে সরকারি সোহরাওয়ার্দী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।

জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন তানভীর খান জানান, তার ছোট ভাইয়ের সঙ্গে শত্রুতার জের ধরে ১০ থেকে ১৫ জন লোক দুপুরে হাসপাতালের সামনে অবস্থিত তাদের খাবার হোটেলের ভেতরে ঢুকে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা হোটেলের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। পরে ভাঙচুর ঠেকাতে এগিয়ে গেলে তারা ধারাল অন্ত্র দিয়ে তানভীরের মাথায় কোপ দেয়। সবশেষে দোকানের ক্যাশবাক্স থেকে টাকা লুটপাট করে পালিয়ে যায়। একপর্যায়ে আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় একটি সংগঠনের কয়েকজন নেতাকর্মী জানায়, শুক্রবার (২০ মার্চ) রাতে ছাত্রলীগের দুইজনকে কুপিয়ে আহত করা হয়। সেই ঘটনায় আহতদের অভিযোগ তানভীরের ভাই সাব্বিরের নেতৃত্বেই তাদের ওপর হামলা করা হয়েছিল। এরই জেরে পাল্টা হামলার ঘটনায় আহত হন তানভীর।

এ ব্যাপারে পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ হাসান বলেন, ‘আহত ব্যক্তির মাথায় গুরুতর আঘাত আছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।’

বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পিরোজপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৪:২১:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০