ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

সাতক্ষীরায় পিষ্ট হয়ে প্রাণ গেল ট্রলি চালকের

সাতক্ষীরা প্রতিনিধিঃ  সাতক্ষীরার কলারোয়ায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় এক ট্রলি চালক নিহত হয়েছেন। 

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রলি চালকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি কলারোয়া উপজেলার বসন্তপুর গ্রামের নুর ইসলাম মোড়লের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে আলমগীর তার ট্রলিতে চাল নিয়ে কলারোয়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ধানদিয়া চৌরাস্তা মোড় এলাকায় পৌঁছালে ইটভাটার জন্য মাটি নিয়ে যাওয়া একটি ট্রাক্টর পেছন থেকে তার ট্রলিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলি চালক আলমগীর ছিটকে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়।

তারা আরও জানান, স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলারোয়া থানার ওসি শেখ মুনীর উল গিয়াস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

সাতক্ষীরায় পিষ্ট হয়ে প্রাণ গেল ট্রলি চালকের

আপডেট সময় ০৩:৩৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০