ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

কাশিমপুর কারাগারে আসামিম মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর এক হাজতির মৃত্যু হয়েছে।শুক্রবার (২০ মার্চ) রাতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ডাকাতির প্রস্তুতির মামলার আসামি ছিলেন।

নিহত হাজতি হলেন- গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিনাচালা এলাকার সোহেল রানার ছেলে মাসুদ রানা (৩৮)।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ সূত্রে জানা গেছে, কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করে মাসুদ রানা।

এ সময় কারা কর্তৃপক্ষ তাকে প্রথমে কারা হাসপাতালে নেন। পরে সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ মার্চ) রাতে চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন। মাসুদ রানার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানার মামলা নং ১০(১০)১৯ ছিল।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার সালমা খাতুন জানান, টঙ্গী থানায় ডাকাতির প্রস্তুতি মামলায় মাসুদ রানা এ কারাগারে বন্দি ছিল। শুক্রবার (২০ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

কাশিমপুর কারাগারে আসামিম মৃত্যু

আপডেট সময় ১২:২০:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০