ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নেত্রকোণায় খামারে আগুন, পুড়ে গেছে দুই ঘর ও ২৯ ছাগল

নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ও কুরপাড় এলাকায় একই সময়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি খামারের দুটি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছে ২৯টি ছাগল। রবিবার (১৪ ডিসেম্বর) ভোর পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, রবিবার ভোর পৌনে ৪টার দিকে সদর উপজেলার কাইলাটি এলাকার ‘ব্রাদার্স ইনডিকেটেড ফার্মে’ আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেটের আগুন থেকেই এ দুর্ঘটনা ঘটতে পারে।

খামারের মালিক শাহ রফিকুর রহমান অ্যাপেলো বলেন, ‘আগুনে খামারের দুটি ঘর, ২৯টি ছাগল এবং ছাগলের খাদ্য সম্পূর্ণ পুড়ে গেছে।

এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এটি নাশকতা নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

নেত্রকোনা সদর থানার ওসি (তদন্ত) চম্পক দাম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নেত্রকোণায় খামারে আগুন, পুড়ে গেছে দুই ঘর ও ২৯ ছাগল

আপডেট সময় ০৩:৫০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫