ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

পিরোজপুরে আগুনে পুড়ল ৭ দোকান

পিরোজপুর প্রতিনিধি:   পিরোজপুরে ভয়াবহ আগুনে ৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ দিকে হঠাৎ এ আগুনের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

জানা যায়, রবিবার রাতে হঠাৎ ডায়মন্ড সুইটমিট দোকান থেকে আগুনের উৎপত্তি হয়। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে সুইটমিট বেকারি, মাসুম বেকারি, রুমী ফটোস্ট্যাট, গাজী সু স্টোর, প্রিয়াঙ্কা ফটোস্ট্যাট ও স্নেহা মেডিকেল হল দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীব জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করা হয়েছে। কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এবিএম শামসুদ্দোহা জানান, আমরা খবর পেয়ে শহরে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত হয়েছে ডায়মন্ড সুইটমিটের দোকান থেকে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলী রেজা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে সরকারি ভাবে প্রতি ক্ষতিগ্রস্তকে ১০ হাজার টাকা করে প্রাথমিকভাবে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

পিরোজপুরে আগুনে পুড়ল ৭ দোকান

আপডেট সময় ১০:৪৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২