ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার

রবি মৌসুমের শুরুতেই সারের তীব্র সংকট ও বাড়তি দামের কারণে চরম বেকায়দায় পড়েছেন নওগাঁর কৃষকরা।

অভিযোগ উঠেছে, ডিলারদের কাছে গিয়ে সরকারি নির্ধারিত মূল্যে কাঙ্ক্ষিত সার না মিললেও খুচরা বাজারে সেই সারই বস্তাপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দরে কিনতে হচ্ছে। এদিকে, প্রশাসনের অভিযানে বিভিন্ন গোপন আস্তানা থেকে উদ্ধার হচ্ছে অবৈধভাবে মজুত করা হাজার হাজার বস্তা সার। কৃষকদের দাবি, ডিলার ও সংশ্লিষ্টদের যোগসাজশে কৃষকের বরাদ্দকৃত সার চলে যাচ্ছে সিন্ডিকেট চক্রের হাতে।

বর্তমানে বরেন্দ্র অঞ্চলের ফসলের মাঠে চলছে সরিষা, আলুসহ বিভিন্ন রবি ফসল চাষাবাদের ভরা প্রস্তুতি। কিন্তু চাষাবাদের এই গুরুত্বপূর্ণ সময়ে জমির জন্য প্রয়োজনীয় সার সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ কৃষকরা। জেলায় বিএডিসির ২০৭ জন এবং বিসিআইসির ১২৭ জন ডিলার কৃষকদের মাঝে সার সরবরাহের দায়িত্বে নিয়োজিত থাকলেও মাঠপর্যায়ে তার সুফল মিলছে না। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, ডিলারদের মাধ্যমে কৃষকের সার চলে যাচ্ছে কালোবাজারে, ফলে ডিলার পয়েন্টে গিয়ে সার পাওয়া যাচ্ছে না।

অবৈধ মজুতদার ও কালোবাজারিদের দৌরাত্ম্য ঠেকাতে সম্প্রতি অভিযান জোরদার করেছে স্থানীয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় গত ১৮ নভেম্বর জেলার নিয়ামতপুর উপজেলার খরিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মেসার্স রাজিউল ট্রেডার্স, বুলবুল ট্রেডার্স, সিমি এন্টারপ্রাইজ ও আল আমিন ট্রেডার্স নামের চারটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৪ হাজার বস্তা অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়।

উদ্ধারকৃত সারের বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মর্শিদা খাতুন (বেগম) জানান, কালোবাজারিদের গোপন আস্তানা থেকে উদ্ধার করা সারগুলো জব্দ করে পরবর্তীতে সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এসব সার বিক্রি বাবদ প্রাপ্ত প্রায় ৪৩ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। অসাধু কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কৃষকদের অভিযোগ, মৌসুমকে ঘিরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে বাড়তি মুনাফা লুটছেন। তবে সিন্ডিকেটের এসব অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) নওগাঁ জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান।

অন্যদিকে, ডিলার ও কৃষি বিভাগের একাংশের সহায়তায় সার কালোবাজারে চলে যাওয়ার অভিযোগ প্রসঙ্গে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের   উপ-পরিচালক মো. মুনজুর রহমান  ও সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার

আপডেট সময় ১২:০২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬