ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নিন্মমানের খাবার বিক্রি নওগাঁয় ৩ প্রতিষ্টান কে বিপুল টাকা জরিমানা Logo ভারতের পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ গ্রাম প্লাবিত Logo নওগাঁয় বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন   Logo জয়পুরহাটে ট্রেন চলাচল বন্ধ Logo রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’ Logo ৩ জেলার ডিসি ও রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার, প্রজ্ঞাপনে যা জানালো Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন  

নওগাঁর মহাদেবপুরে শক্রতা করে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ মেরে ফেলে দুর্বৃত্তরা। পুকুর চাষী মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাকিল তরফদার জানান, সকালে যখন পুকুর গিয়ে দেখি মরামাছ ভেসে উঠছে। চেরাগপুর ইউনিয়নের শাল গ্রামে প্রায় ২০ বিঘা পরিমান পুকুরে মাছ চাষ করেছিলেন চেয়ারম্যান সাকিল তরফদার। ধারনা করা হচ্ছে রাতে বিষ প্রয়োগ করা হয়। পুকুরে ছিল পাঙ্গাস রুই কাতল সহ দেশয়ি মাছ। চলতি সপ্তাহে এসব মাছ বিক্রির জন্য বেপারীদের সাথে চুক্তি হয়।

সোমবার ভোর সকালে যখন সূর্য উঠছিল, তখন পুকুরের পানিতে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। যে পানিতে কাল রূপালী মাছের লাফঝাঁপ আর বেঁচে থাকার আশা ছিল, সেখানে   শুধুই নিচ্ছক ভেসে থাকা সাদা মরা মাছের দীর্ঘ সারি। সুবিশাল রুই, কাতলা আর নানা জাতের মাছগুলো বিষের যন্ত্রণায় ছটফট করে মরে ভেসে উঠেছে তীরজুড়ে।

অশ্রুসজল ও ক্ষুব্ধ কণ্ঠে ইউপি চেয়ারম্যান শাকিল তরফদার বলেন, “এ কেমন শত্রুতানিষ্ঠুরতা? মানুষের সাথে শত্রুতা থাকতে পারে, কিন্তু বোবা প্রাণীগুলোর সাথে এ কেমন শত্রুতা!

শত্রুতাবশত পূর্বপরিকল্পিতভাবে আমার বুক খালি করতে রাতের আঁধারে বিষ ঢালা হয়েছে। প্রায় ৫০০ মণ মাছ হারিয়ে আমার আজ ৩০ লাখ টাকার ওপর ক্ষতি হয়ে গেল। আমি তো শুধু অর্থ হারাইনি, হারিয়েছি রাতের পর রাত জেগে গড়া স্বপ্ন। আমি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ভিক্ষা চাই না, বিচার চাই—যে বা যারা এই নৃশংসতা চালিয়েছে, তাদের যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়।”

খবর পেয়ে পুকুরপাড়ে জড়ো হওয়া গ্রামবাসীদের চোখেও  মুখে তীব্র ক্ষোভ।   স্থানীয়রা এক বাক্যে দাবি তুলছেন—এই ঘৃণ্য অপরাধের পেছনের হাতগুলোকে টেনে বের করে দ্রুত আইনের আওতায়  আনার ।

ট্যাগস

নিন্মমানের খাবার বিক্রি নওগাঁয় ৩ প্রতিষ্টান কে বিপুল টাকা জরিমানা

নওগাঁয় বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন  

আপডেট সময় ০৫:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬