ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নেত্রকোনায় বসতঘর থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

নেত্রকোণায় নিজ ঘর থেকে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) সকালে ১০টার দিকে তার নিজ বাড়ি নারিয়াপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কৃষকের নাম হেলাল উদ্দিন (৬০)। তিনি নেত্রকোণা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি নাড়িয়াপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সরকার।

পুলিশ পরিবার সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিন ও তার স্ত্রী বেদেনা আক্তার গতকাল রাতে এক সঙ্গে ঘুমিয়ছিলেন। কিন্তু রোববার ভোররাতে স্ত্রী প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে যান। ফিরে এসে দেখেন তার স্বামী গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে আছেন।

এ অবস্থায় বেদেনা আক্তার চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা এসে ঘটনা দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, আজকে ভোররাতে কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নাড়িয়াপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনার পর তারা পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। পরবর্তীতে পরিবারের মামলার পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নেত্রকোনায় বসতঘর থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫