ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

পরিবর্তন হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অনুষ্ঠানে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রফেসর মুহাম্মদ ইউনূস। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সচিব মমতাজ আহমেদ।

উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তিনি বলেন, “বেগম রোকেয়া কোনো কাজ সমাজকে বাদ দিয়ে করেননি। সব সময় সমাজকে নিয়েই কাজ করেছেন। ১০০ বছর আগে রোকেয়া লিখেছিলেন, নারী-কন্যাদের লেখাপড়া শেখাও যাতে তারা নিজ উদ্যোগে উপার্জন করতে পারে। আমরা কেন তা থেকে শিক্ষা নিচ্ছি না? আমরা আয়োজন করছি, কিন্তু তা থেকে শিক্ষা নিচ্ছি না। দৈনন্দিন জীবনে রোকেয়ার আদর্শ আমাদের সঙ্গে থাকলে আমরা অগ্রগতি অর্জন করতে পারব।”

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, “নারীদের নেতৃত্বের ওপর ভর করে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। মেয়েরা গণ-অভ্যুত্থানে তাদের নেতৃত্ব দেখিয়েছে। আজকের নারীসমাজ গণ-অভ্যুত্থান-পরবর্তী নারী সমাজ, যা পূর্বের নারী সমাজের তুলনায় ভিন্ন। এই নারীসমাজ শুধু নারীদের নয়, সবাইকে উদ্দীপ্ত করবে। সেজন্য নারীদের উঁচু স্তরে ধরে রাখা আমাদের জন্য অপরিহার্য। নারীদের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা এগিয়ে যাবে।”

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

পরিবর্তন হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

আপডেট সময় ০৩:৩৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫