ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

কক্সবাজারে হোটেলে পর্যটকের মৃত্যু, দুই নারীসহ আটক ৪

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি আবাসিক হোটেল থেকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মোহাম্মদ রুবেল (৪২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত রুবেল নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার আব্দুস লতিফের ছেলে।

আটকরা হলেন— রুবেলের বন্ধু মো. মামুন (৪৮), মো. মোতালেব (৩৬) এবং কক্সবাজারের স্থানীয় দুই নারী।

বুধবার (২২ অক্টোবর) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনার পর চিকিৎসকরা রুবেলকে মৃত ঘোষণা করেন।

হোটেল সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর নওগাঁ থেকে প্রাইভেটকারযোগে চালকসহ কক্সবাজারে আসেন রুবেল। ওই দিন তিনি কলাতলী হোটেল-মোটেল জোনের হাইপেরিয়ান হোয়াইট প্যালেস হোটেলে ওঠেন। পরে চালক ফিরে গেলেও রুবেল সেখানেই অবস্থান করছিলেন। এর মধ্যে ২০ অক্টোবর নওগাঁ থেকে তার আরও চার বন্ধু কক্সবাজারে এসে একই হোটেলে ওঠেন।

মঙ্গলবার রাতে হোটেলের ৪০৭ নম্বর কক্ষে বন্ধুদের সঙ্গে অবস্থানকালে রুবেল অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান বলেন, খবর পেয়ে পুলিশ হোটেলটি পরিদর্শন করে এবং হাসপাতাল থেকে পর্যটকের মৃতদেহ উদ্ধার করে। এ সময় হাসপাতালে উপস্থিত দুই নারী ও দুই পুরুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। মৃতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

কক্সবাজারে হোটেলে পর্যটকের মৃত্যু, দুই নারীসহ আটক ৪

আপডেট সময় ০৯:৫৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫