ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

চট্টগ্রামে খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর পারুয়া গ্রামের স্থানীয় একটি পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল, স্থানীয় মো. রাজুর মেয়ে সুমাইয়া আক্তার (৫), মো. কালু আক্তারের মেয়ে হাবীবা আক্তার (৬) এবং মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (৫)।

স্থানীয়রা জানায়, অভিভাবকদের অসতর্কতায় বিকেলে পুকুর পাড়ে চলে যায় ওই তিন শিশু। এসময় খেলতে খেলতে তারা তিনজনই বাড়ির পাশের এ পুকুরটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠে। মরদেহ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষার পর তিনজনকেই মৃত ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পারুয়া ইউনিয়নের চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, অসতর্ক অবস্থায় তিন শিশু চলে যায় পুকুর পাড়ে। এরপর পানিতে ডুবে তারা মারা যায়।

তিনি আরও বলেন, নিষ্পাপ শিশুদের এমন মৃত্যুর ঘটনা আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

চট্টগ্রামে খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

আপডেট সময় ১২:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫