ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৫০০ ভরি স্বর্ণ চুরি: তিন আসামি ২ দিনের রিমান্ডে

রাজধানীর মৌচাকে ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সের ৫০০ ভরি স্বর্ণ চুরির মামলায় তিন আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৯ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডকৃতরা হলেন, নুরুল ইসলাম (৩৩), উত্তম চন্দ্র সূর (৪৯) ও তার অনিতা রায় (৩১)।

গত ১৭ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক কৃষ্ণ কুমার দাস তিন আসামির প্রত্যেকের তিন দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

রিমান্ড শুনানিতে রোববার তাদের আদালতে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করে রিমান্ড চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ৮ অক্টোবর রাত ৯টার দিকে দোকান বন্ধ করে মালিক ও তার কর্মচারীরা বাসায় যান। পরদিন সকাল সাড়ে ৬টার দিকে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখেন দোকানে কোনো স্বর্ণালংকার নেই। মালিকের দাবি, দোকানে ৫০০ ভরি স্বর্ণালংকার ছিল, এর মধ্যে ৪০০ ভরি দোকানের নিজস্ব স্বর্ণালংকার। আর ১০০ ভরি বন্ধকী স্বর্ণালংকার। ওই ঘটনায় গত ৯ অক্টোবর শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রমনা মডেল থানা মামলাটি দায়ের করেন।

ট্যাগস

৫০০ ভরি স্বর্ণ চুরি: তিন আসামি ২ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৬:১৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481