ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

মালয়েশিয়ায় দুই বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার মেলাকা রাজ্যের একটি ভাড়া বাড়ি থেকে ২ বাংলাদেশি যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও মানসিক চাপ থেকে তাদের মধ্যে ঝগড়ার জের ধরে এই ঘটনা ঘটতে পারে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ আগে ওই বাড়ি থেকে দুই যুবকের মধ্যে ঝগড়া ও উচ্চস্বরে চিৎকারের শব্দ শোনা যায়। পরে তাদের এক রুমমেট বাসায় ফিরে এসে দুইজনকে মৃত অবস্থায় দেখতে পান।

স্থানীয় বাসিন্দা জুহাইলি নামের একজন জানান, তিনি ঘরে প্রবেশ করে দেখেন রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। মেঝেতে একজন রক্তাক্ত অবস্থায় মুখ থুবড়ে পড়ে আছেন। অন্যজন সম্ভবত ফাঁস নিয়েছেন, তবে তখন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ দুটি উদ্ধার করে।

জুহাইলি আরও জানান, নিহত দুই যুবক প্রায় ছয় মাস ধরে ওই বাড়িতে ভাড়া থাকছিলেন এবং কাছের একটি নির্মাণ সাইটে শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহতদের মধ্যে ছোটজন এক ইন্দোনেশীয় নারীকে বিয়ে করেছিলেন এবং তাদের একটি সন্তানও ছিল। তবে প্রায় দুই সপ্তাহ আগে তার স্ত্রী শিশুটিকে নিয়ে চলে যান।

জুহাইলির দাবি, এর আগেও তিনি স্বামী-স্ত্রীর ঝগড়ার শব্দ শুনেছেন। প্রায়ই স্ত্রী তার স্বামীকে কাজ নিয়ে বকাঝকা করতেন। তিনি মনে করেন, সেই মানসিক চাপ থেকেই এমন দুঃখজনক ঘটনার সূত্রপাত হতে পারে।

পুলিশ জানিয়েছে, রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ফরেনসিক দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

মালয়েশিয়ায় দুই বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:৪২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫