ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

রূপনগরে পোশাক কারখানায় আগুনে দগ্ধ হয়ে ৯ জন নিহত

রাজধানীর মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে নয়জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় একাধিক ব্যক্তি দগ্ধ রয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত আগুনের ঘটনায় নয়জন নিহত হয়েছেন। ভবনের দ্বিতীয় তলা থেকে লাশগুলো পাওয়া গেছে সদর দপ্তর থেকে একটি সার্চিং টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে সার্চ করার জন্য। এই বিষয়ে এই মুহূর্তে আর বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট বর্তমানে কাজ করছে।

ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে বলেন, কেমিক্যাল গোডাউনে এখনো কোনো উদ্ধার কার্যক্রম চালানো যায়নি। সেখানে কী কী কেমিক্যাল রয়েছে তা এখনো নিশ্চিত নয়। আধুনিক টেকনোলোজি দিয়ে আগুন নিউট্রালাইজ করার চেষ্টা করবে।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরের ওই গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খরব পায় ফায়ার সার্ভিস। ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিট। পরে একে একে বাড়ানো হয় ইউনিটের সংখ্যা।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দুই স্থাপনার আশপাশেও আগুন ছড়িয়ে পড়েছে। এতে তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হচ্ছে। প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করতে পারছেন না। তারা নির্দিষ্ট দূরত্ব থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

রূপনগরে পোশাক কারখানায় আগুনে দগ্ধ হয়ে ৯ জন নিহত

আপডেট সময় ০৪:৩৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫