ঢাকা ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় মা ইলিশ সংরক্ষনের বিশেষ অভিযানে ২৪ জেলে আটক

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের বিশেষ অভিযানের অংশ হিসেবে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ২৪ জেলেকে আটক করেছে নৌ পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন।

শনিবার (১১ অক্টোবর) রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত মেঘনা নদীতে বাংলাদেশ নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) প্রবীর কুমার রায় বিশেষ টাস্কফোর্স এ অভিযান চালায়।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান চালায়- নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, কোস্টগার্ড চাঁদপুর স্টেশন, নৌ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ জানান, অভিযান চলাকালীন সময়ে মেঘনা ও পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে টহল কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানের সময় চাঁদপুর নৌ থানায় পাঁচ মামলায় ২১ জন, হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়িতে দুই মামলায় তিনজনকে নৌকা ও জালসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অভিযান শেষে অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায় বলেন, ‘সরকার ঘোষিত ২২ দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌ পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণে লিপ্তদের বিরুদ্ধে জেলা প্রশাসন, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য মা ইলিশ রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ইলিশ সম্পদ নিশ্চিত করা।’

ট্যাগস

মেঘনায় মা ইলিশ সংরক্ষনের বিশেষ অভিযানে ২৪ জেলে আটক

আপডেট সময় ০৩:৪০:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫