ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা বাংলাদেশের প্রখ্যাত ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরায়েলের দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখী কনশানস জাহাজে যাত্রা করছিলেন শহিদুল আলম।

ভিডিও বার্তায় তিনি বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশি একজন ফটোগ্রাফার ও লেখক। আপনি এই ভিডিওটি দেখছেন, এর অর্থ আমাদের সমুদ্রে আটক করা হয়েছে ও আমরা ইসরাইলি বাহিনী দ্বারা অপহৃত হয়েছি, যারা গাজায় গণহত্যা চালাচ্ছে, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায়। আমি আমার সকল সহকর্মী এবং বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি, যেনো তারা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যান।

এদিকে গাজা ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে যে, ইসরায়েলি সেনাবাহিনী তাদের কনভয়ে আক্রমণ করেছে এবং গাজার দিকে যাত্রা করার সময় বেশ কয়েকটি জাহাজকে আটক করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় যাওয়ার পথে কমপক্ষে দুটি নৌকায় উঠে পড়েছে।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে এফএফসি জানায়, তাদের ফ্লোটিলার নৌবহরটি বর্তমানে গাজার উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল (২৭৭ কিলোমিটার) দূরে আছে। কিছুদিন আগে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের নৌযানগুলো সাগরের যে এলাকা থেকে ইসরাইলি নৌবাহিনী আটক করেছিল, নতুন নৌবহরটি তার কাছাকাছি রয়েছে।

জানা গেছে, ফ্লোটিলার নতুন এই বহরটিতে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ৯টি নৌযান আছে। এই নৌযানগুলোতে আছেন ক্রুসহ শতাধিক স্বেচ্ছাসেবী, যাদের মধ্যে বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম একজন। তাকে বহনকারী জাহাজটির নাম ‘কনশান্স’ বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে গাজার ইসরাইলি অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি নৌবহর যাত্রা শুরু করে। এই মিশনে বিশ্বের বিভিন্ন দেশের অ্যাক্টিভিস্ট, সাংবাদিক এবং মানবাধিকারকর্মীরা অংশ নেন। এর ধারাবাহিকতায়, গত ১ অক্টোবর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) জাহাজ ‘কনশানস্’ আন্তর্জাতিক সাংবাদিক এবং চিকিৎসা পেশাদারদের নিয়ে গাজার উদ্দেশে যাত্রা শুরু করে। এই জাহাজে বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমও যোগ দেন।

ট্যাগস

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

আপডেট সময় ১২:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481