ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
পুলিশের মহাপরিদর্শক জানিয়েছেন

নির্বাচনকে সামনে রেখে বিশেষ প্রশিক্ষণ পাচ্ছেন দেড় লাখ পুলিশ সদস্য

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে পুলিশের মোট ২ লাখ ৩ হাজার সদস্যের মধ্যে দেড় লাখ সদস্যকে নির্বাচনি দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আইজিপি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে আমরা পর্যায়ক্রমে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছি। ইতোমধ্যে দুই হাজারের অধিক সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা সারা দেশে ১৩০টি প্রশিক্ষণ কেন্দ্রে অন্যান্যদের প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণের মধ্যে রয়েছে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের কৌশল।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনকালীন সময় সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।’

ট্যাগস

আপডেট সময় ০১:২৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481