ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ধরা ও বিক্রয় নিষিদ্ধ: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

সরকার আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ পরিচালনা করবে। এ সময় ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি এ সময় ইলিশ বিক্রি, পরিবহন বা মজুত করাও আইনত বন্ধ থাকবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

এ সময়ে দেশের ৩৭টি জেলার ১৬৫টি উপজেলার প্রায় ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে সরকারিভাবে প্রতি পরিবারে ২৫ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে। এ ছাড়া, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে উপদেষ্টা জানান, ১৬ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে ইতিমধ্যে প্রায় ৮১ দশমিক ৪৩৮ টন ইলিশ রপ্তানি হয়েছে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ এবং সারা দেশে ইলিশের প্রাপ্যতা, মূল্য ও সার্বিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, পরিপক্ক ইলিশ যাতে নিরাপদে ডিম দিতে পারে তা নিশ্চিত করার জন্য সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ট্যাগস

আপডেট সময় ০৫:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481