ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য: সারাহ কুক

বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রিটেন সহায়তা দিতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি।

সারাহ কুক বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। ড. ইউনূস আগামী বছর ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তা যুক্তরাজ্য স্বাগত জানায়। এ নির্বাচনে যুক্তরাজ্য সহায়তা দেবে। বিশেষ করে ভোটগ্রহণ কর্মীদের প্রশিক্ষণ দিবে যুক্তরাজ্য। এ ছাড়া পোলিং স্টাফকে প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দিতে চায় তার দেশ।

’আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে ইসি। এজন্য বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি।

ট্যাগস

আপডেট সময় ০১:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481