বাংলাদেশের জনপ্রিয় গায়ক, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান মেলবোর্নে তার শেষ কনসার্টে ঘোষণা দিয়েছেন, তিনি সংগীত ক্যারিয়ার ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন। তার বক্তব্যে মিশে ছিল আবেগ, কৃতজ্ঞতা ও বিদায়ের সুর।
স্টেজের সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে- এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?
এখানেই শেষ না, তিনি যোগ করেন, ‘ইতোমধ্যে আমার সব সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছি।’ এই ঘোষণার পর অনেক খোঁজাখুঁজির পরও তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্টটি পাওয়া যায়নি। তবে তাহসান নিশ্চিতভাবে ‘অবসর’ শব্দটি উচ্চারণ না করলেও তার বক্তব্য থেকে ধারণা করা যাচ্ছে, সংগীত জগতে তার নিয়মিত উপস্থিতি দেখা যাবে না।
২০০৪ সালে প্রকাশিত ‘কিছু কথা’ অ্যালবামের মধ্য দিয়ে তাহসানের সংগীত জীবন শুরু হয়। এর আগে ১৯৯৮ সালে তৈরি করেন ব্যান্ডদল ‘ব্ল্যাক’। ব্যান্ড ‘ব্ল্যাক’ এর হয়ে বেশ কিছু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন এই তারকা।
বিনোদন ডেস্ক: 











