ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যাচ্ছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তার যাত্রার কথা রয়েছে। চিকিৎসকদের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা।

রোববার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। তিনি বলেন, “নুরুল হক নুর চিকিৎসকদের পরামর্শে আগামীকাল সকালে সিঙ্গাপুর যাচ্ছেন।

সরকারিভাবে নুরুল হক নুরের চিকিৎসার ব্যয় বহন করা হচ্ছে। কোন হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন সেটাও সরকারের পক্ষ থেকে ঠিক করা হয়েছে।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর। সংঘর্ষ থামাতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এতে নুরসহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা আহত হন। প্রাথমিকভাবে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, এখনো কিছু শারীরিক জটিলতা রয়ে গেছে এবং পুরনো আঘাত থেকেও সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নুরুল হক নুর ২০১৮ সালে ডাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হন। এরপর থেকেই তিনি রাজপথে সক্রিয়, নানা আন্দোলন ও কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আঘাতের পরও বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে তাকে। তবে শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় এবার পুরোপুরি চিকিৎসার জন্য বিদেশ যাত্রার সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠরা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক

আপডেট সময় ০৪:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫